ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার ৪টি সহজ পদ্ধতি চালু
যে চার পদ্ধতিতে ভোটারগণ জানতে পারবেন ভোটকেন্দ্রের তথ্য
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণের ভোটপ্রদানের সুবিধার্থে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এসব পদ্ধতির মাধ্যমে ভোটারগণ দ্রুত ও নির্ভুলভাবে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার ৪টি সহজ পদ্ধতি চালু
আসন্ন গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের ভোটপ্রদান প্রক্রিয়া সহজ ও নির্বিঘ্ন করতে ভোটার নম্বর এবং ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চারটি সহজ পদ্ধতি চালু করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এসব পদ্ধতির মাধ্যমে ভোটাররা দ্রুত ও নির্ভুলভাবে নিজেদের ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর এবং ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা জানতে পারবেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও নাগরিক সেবাকে আরও সহজ করতে অ্যাপ, হটলাইন, এসএমএস এবং ওয়েবসাইট—এই চারটি মাধ্যমে ভোটকেন্দ্র সংক্রান্ত তথ্য জানার ব্যবস্থা রাখা হয়েছে।
অ্যাপের মাধ্যমে তথ্য জানার সুযোগ
ভোটাররা Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এ জন্য প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে। অ্যাপের ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ নির্বাচন করে ‘ভোট কেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করলে এনআইডি নম্বর ও জন্ম তারিখের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।
হটলাইন ১০৫-এ কল করে তথ্য
ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য চালু রয়েছে হটলাইন নম্বর ১০৫। এ নম্বরে কল করে অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এরপর ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানালে সংশ্লিষ্ট তথ্য প্রদান করা হবে। প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত এই সেবা চালু থাকবে।
এসএমএসের মাধ্যমে ভোটকেন্দ্রের তথ্য
ভোটাররা চাইলে এসএমএসের মাধ্যমেও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। এজন্য মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রর তথ্য জানিয়ে দেওয়া হবে।
আপনার ভোটকেন্দ্র জানতে : <PC>space<১৭ অথবা ১০ সংখ্যার NID নম্বর> লিখে পাঠান 105 নম্বরে। চার্জ: ১.৩৯ টাকা (ট্যাক্সসহ)
Bangladesh Election Commission EC ওয়েবসাইট থেকে
বাংলাদেশ নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এজন্য যেকোনো ব্রাউজার থেকে https://ecs.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভোটকেন্দ্র’ মেনুতে ক্লিক করতে হবে।
- আপনার নির্বাচনী এলাকার ম্যাপ, ইউনিয়ন ভিত্তিক ভোটার সংখ্যা দেখার জন্য এই লিংকে যান: https://ecs.gov.bd/constituency
- বিভিন্ন নির্বাচনের ফলাফল দেখার জন্য এই লিংকে প্রবেশ করুন http://103.183.38.66:81/
এখানে নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে অথবা এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনুসন্ধান করা যাবে। পাশাপাশি ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে সরাসরি দেখার সুবিধাও রয়েছে, যা ভোটারদের কেন্দ্রে পৌঁছাতে সহায়তা করবে।
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, এই চারটি সহজ পদ্ধতির মাধ্যমে ভোটাররা সহজেই নিজেদের ভোটকেন্দ্র সম্পর্কে নিশ্চিত হতে পারবেন এবং ভোটের দিন কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
এ সম্পর্কিত আরো পড়ুন:
NID Smart Card Status Check Online কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন
স্মার্ট জাতীয় পরিচয়পত্র স্ট্যাটাস চেক করার নিয়ম-Smart NID Card Check বাংলাদেশ
ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার ৪টি সহজ পদ্ধতি চালু
New NID Bangladesh Online Application System: Apply New NIDCard BD Com
ভোটার নম্বর ও ভোটকেন্দ্র সংক্রান্ত FAQ
ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য কয়টি পদ্ধতি চালু আছে?
ভোটারদের সুবিধার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য মোট চারটি সহজ পদ্ধতি চালু করেছে। এসব পদ্ধতির মাধ্যমে ভোটারগণ দ্রুত ও নির্ভুলভাবে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।
Smart Election Management BD অ্যাপ দিয়ে কীভাবে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে?
ভোটারগণ Smart Election Management BD অ্যাপ ব্যবহার করে সহজেই ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
ধাপসমূহ:
Play Store বা App Store থেকে Smart Election Management BD অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন
অ্যাপ ওপেন করে ড্যাশবোর্ড থেকে “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” নির্বাচন করুন
“ভোট কেন্দ্র খুঁজুন” অপশনে ক্লিক করুন
এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করুন
অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম ও ঠিকানা দেখা যাবে
হটলাইন ১০৫ নম্বরে কল করে কীভাবে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে?
ভোটারগণ হটলাইন নম্বর ১০৫-এ কল করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
পদ্ধতি:
মোবাইল থেকে ১০৫ নম্বরে কল করুন
অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ প্রেস করুন
এনআইডি নম্বর ও জন্ম তারিখ জানান
এই সেবা প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।
এসএমএসের মাধ্যমে ভোটকেন্দ্রের তথ্য জানার নিয়ম কী?
ভোটারগণ খুব সহজে এসএমএস পাঠিয়ে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।
এসএমএস ফরম্যাট:
PC NID
মেসেজটি পাঠাতে হবে ১০৫ নম্বরে
ফিরতি এসএমএসে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে
নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে কীভাবে ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে?
নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করেও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে।
পদ্ধতি:
যেকোনো ব্রাউজার থেকে ecs.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করুন
“ভোটকেন্দ্র” মেনুতে ক্লিক করুন
দুইভাবে অনুসন্ধান করা যাবে—
নির্বাচনি এলাকা ও উপজেলা/থানা নির্বাচন করে
অথবা এনআইডি নম্বর ও জন্ম তারিখ দিয়ে
এছাড়া ভোটকেন্দ্রের অবস্থান গুগল ম্যাপে সরাসরি দেখা, কেন্দ্রের দূরত্ব ও যাওয়ার পথ জানার সুবিধাও রয়েছে।
ভোটকেন্দ্রের তথ্য জানতে কী কী তথ্য প্রয়োজন?
ভোটকেন্দ্রের তথ্য জানতে সাধারণত ভোটারের—
জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
জন্ম তারিখ
প্রয়োজন হয়।

